1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে বারহাট্টায় মানববন্ধন

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৩ দেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে বারহাট্টায় মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে বারহাট্টায় মানববন্ধন

বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও যৌন সহিংসতামুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং হাইকোর্টের নির্দেশিত যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালার কার্যকর বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বারহাট্টা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বারহাট্টা ইউনিয়ন কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুপ এবং জডঠখ—ই প্রকল্পের নারী ও কিশোরী সার্কেল। এতে বিভিন্ন শ্রেণি—পেশার মানুষসহ বিপুল সংখ্যক নারী ও কিশোরী অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর কমিটি বা নীতিমালা বাস্তবায়ন হয়নি। এর ফলে শিক্ষার্থীরা প্রতিনিয়ত মানসিক ও শারীরিক হয়রানির শিকার হচ্ছে, যা তাদের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

বারহাট্টা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান হীরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারী প্রগতি উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, বিআরডিবি চেয়ারম্যান ওয়ারেছ উদ্দিন, কমিউনিটি ফোরামের সদস্য কোকিলা আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, জডঠখ—ই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দুর্গা রাণী সাহা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক সুরজিত ভৌমিক প্রমুখ। বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর