বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলার হারিয়াতলা গ্রামে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে বুধবার (২৪ জুন) বিকেল ৩টা ৫০ মিনিটে বারহাট্টা উপজেলার হারিয়াতলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়| অভিযানে আব্দুল আজিজের বসতঘর থেকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়| আটককৃতরা হলেন উপজেলার হারিয়াতলা গ্রামের মো. রুবেল মিয়া (৩০) ও মো. লাক মিয়া (২৫)| পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বারহাট্টা মো. সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন| আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়| পাশাপাশি তাদের অর্থদণ্ডও করা হয়| রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন, সংরক্ষণ ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|
Leave a Reply